২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পল্লবীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর পল্লবীতে শুক্রবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর কমপক্ষে ১০ টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 12:08 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বহুতল ভবনটির তৃতীয় তলায় আগুন লাগলে প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত দুটি গার্মেন্টস কারখানার কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনী জানায়, মিরপুর-৭ নং সেক্টরের, ৮ নং সড়কের চার নাম্বার বাড়িতে রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগে। রাত সাড়ে নয়টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

পল্লবী থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনার সময় দুটি গার্মেন্টস কারখানায় কর্মরত শত শত শ্রমিকের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

আগুনে প্রায় ২০ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে বলে পুলিশ মনে করছে।