সিলেটে কমিশনার আজাদ সেনাদের হাতে আটক
সিলেটের আলোচিত ওয়ার্ড কমিশনার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার দিবারাত ২টায় নগরীর টিলাগড়ের একটি বাসা থেকে সেনা সদস্যরা তাকে আটক করে। শুক্রবার সকালে সিলেট কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজাদের বিরুদ্ধে সিলেটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি-দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কমিশনার আজাদের আটক হওয়া সম্পর্কে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ২টায় নগরীর টিলাগড়ের ‘তাজভিলা’ নামক একটি বাসা থেকে সেনা সদস্যরা তাকে আটক করেন। পরে সকাল ১১টায় তাকে সিলেট কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়।
সিলেট কোতোয়ালি থানায় কর্তব্যরত এসআই রফিক বলেন, ‘কমিশনার আজাদকে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’
পুলিশ সূত্র জানিয়েছে, ওয়ার্ড কমিশনার আজাদ যুবলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও সিলেটে ছাত্রলীগের একটি ক্যাডার গ্র“পের মূল নিয়ন্ত্রক ছিলেন। একাধিক ছিনতাই ও দখলবাজির কয়েকটি ঘটনাসহ রাজনৈতিক প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘পুলিশ সব অভিযোগ ও মামলার বিষয়ে তদন্ত করবে।’
