২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান ও বন্দর অপারেটরসহ আটক ৮

যৌথ বাহিনীর সদস্যরা চট্টগ্রামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বন্দরের দুই অপারেটরসহ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আটজনকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সেনা সূত্র জানায়, যৌথ বাহিনীর সদস্যরা শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে মধ্যম সোনাইছড়ি থেকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীরকে (৪৬) আটক করেছে।

নগরীতে অপর এক অভিযানে সেনা সদস্যরা মো. আরশেদ আলী (২৫) ও মো. ফয়েজ আহমেদ (২৭) নামে চট্টগ্রাম বন্দরের দুই অপারেটরকে আটক করেছে। 

আটককৃত অপর ছয়জন হলেন-- রাঙ্গুনিয়ার মো. মাহবুব আলম ও সাইফুল ইসলাম, পটিয়ার ইলিয়াছ, চকরিয়ার আমির হোসেন ও রাঙ্গামাটির বিকাশ চাকমা।