২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি লাইসেন্স পরীক্ষার নামে প্রতারণা থেকে সাবধান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙ্গিয়ে টিভি লাইসেন্স পরীক্ষার নামে প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কোন নির্দেশ দেওয়া হয়নি। আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ধরনের কোন কাজের সঙ্গে জড়িত নেই। ফলে লাইসেন্স পরীক্ষার নামে জনগণকে হয়রানি ও প্রতারণা আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙ্গিয়ে টিভি লাইসেন্স পরীক্ষার জন্য কোন ব্যক্তি কারও বাড়িতে গেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব আবদুল করিমকে জিজ্ঞাসা করা হলে নফহবংি২৪.পড়স --কে তিনি বলেন, “এ ধরনের কোনো নির্দেশ কাউকে দেওয়া হয়নি।”

বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিচের কয়েকটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নম্বরগুলো হলো-- (১) পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ-- ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১ (মোবাইল) ০১৭১৩৩৭৪৫০৩ (২) ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ-- ৯৬৬৫৪০৭ (৩) র্যাব নিয়ন্ত্রণ কক্ষ--৮৯৬১১০৫ (মোবাইল) ০১১৯৯৮১৬২০৫