শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযান
শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযানে বৃহস্পতিবার ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
মৌলভীবাজারের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই আল মাহমুদের নেতৃত্বে শ্রীমঙ্গলের চৌমুহী ও হবিগঞ্জ রোডের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
