যৌথবাহিনীর অভিযানে সারাদেশে ৩৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২১১০
যৌথ বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১১০ জনকে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে সশস্ত্র বাহিনীর অভিযানে নয়টি আগ্নেয়াস্ত্র, ১৫ টি অন্যান্য অস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, চারটি সিঙ্গেল ব্যারেল বন্দুক এবং তিনটি এলজি।
একই সময়ে সশস্ত্র বাহিনী মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৬৪ জন চিহ্নিত সন্ত্রাসী এবং অন্যান্য মামলার আসামী ১২৪ জন রয়েছে।
অন্যদিকে পুলিশ ও র্যাব সদস্যরা সারা দেশে পৃথক অভিযান চালিয়ে ২৫ টি আগ্নেয়াস্ত্র, ১৫ টি অন্যান্য অস্ত্র এবং ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রিভলবার, ছয়টি পাইপগান, সাতটি বন্দুক, চারটি পিস্তল, চারটি এলজি ও একটি রাইফেল।
একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯২২ জনকে। তাদের মধ্যে ২০ জন অস্ত্র মামলার আসামী, ১৮ জন সাজাপ্রাপ্ত আসামী, পরোয়ানাভুক্ত আসামী ১ হাজার ৭৯ জন এবং অন্যান্য মামলার আসামী ৭৯৩ জন।
