২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম ছয়মাসের জন্য বন্ধ, ২৪ জনের বিরুদ্ধে মামলা

ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রমের ওপর ছয় মাসের সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার সাময়িকভাবে ব্যাংক বন্ধের এ নির্দেশটি নফহবংি২৪.পড়স কে নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক  সিএম কয়েস সামি এবং ওরিযন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।

বুধবার বিকাল পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান পরিচালনামণ্ডলীকে হুঁশিয়ার করে দেয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “মামলা করার ক্ষেত্রে গড়িমসি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

অভিযুক্ত ২৪ জনের বিরুদ্ধে সম্মিলিতভাবে ৫৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, ব্যাংকের সঙ্গে প্রতারণা ও আর্থিক লেনদেনে মিথ্যা তথ্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক দুর্দশায় পড়া ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর এই কেলেঙ্কারি ফাঁস হয়। অভিযুক্তরা ভুয়া অ্যাকাউন্ট ও ভাউচার দিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাত করেছিল। ১৯৯৪ সাল থেকেই ওরিয়েন্টালকে “সমস্যাগ্রস্থ ব্যাংক” হিসেবে মানা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বেশ ক’বার নির্দেশনা দেওয়ার পরও ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ আর্থিক সমস্যার উন্নতিতে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সমস্যা মেটাতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়।

১৯৮৭ সালে আল--বারাকা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার পর ২০০৫ সালে ব্যাংকটি নাম বদল করে। ওরিয়ন গ্র“প এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো শতকরা ৮৩ ভাগ শেয়ার কিনে নেয় তাদের।

এ ব্যাপারে মোহাম্মদ আসাদুজ্জামানের মন্তব্য জানার জন্য বেশ  কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।