বরগুনায় আগুনে পুড়ে গেছে কোটি টাকার সম্পদ
জেলার বামনা উপজেলার ইউনিয়ন পরিষদ বা ‘ইউপি মার্কেট’ বুধবার রাতে ৮৫টি দোকান আগুনে পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে একটি লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ২০টি কাপড়ের দোকান, ৩০টি মুদি দোকান, দুইটি আসবাবপত্রের দোকান, আটটি হোটেল ও রেষ্টুরেন্ট এবং অন্যান্য দোকানসহ ৮৫টি দোকান পুড়ে গেছে।
এদিকে বামনায় দমকল বাহিনীর কোনো স্টেশন না থাকায় আগুন লাগার এক ঘন্টা পরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও কাঠালিয়া এলাকা থেকে দমকল বাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে আসে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর থেকে এখনও যৌথবাহিনী ঘটনান্থল ঘিরে রেখেছে।
