সাবেক ছাত্রনেতা টিংকুকে আটক করেছে যৌথবাহিনী
সেনা বাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী বুধবার ভোরে সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু এবং ডাকসুর সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাককে রাজধানী থেকে আটক করেছে।
বুধবার রাত একটা পর্যন্ত তাদের কাউকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি বলে জানা গেছে।
আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানায়, পেশায় ডাক্তার দলের উপকমিটির সহ-সম্পাদক টিংকুকে তার মগবাজারের বাসা থেকে রাত তিনটার দিকে আটক করা হয়। এসময় সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
টিংকুর বাড়ি চট্টগ্রামের রাউজানে। এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা টিংকু জাতীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন।
টিংককে আটকের পর যৌথ বাহিনীর সদস্যরা ডাকসুর সাবেক সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জ্ককে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে।
সাবেক এই ছাত্র নেতা একজন ঠিকাদার।
তাদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের অন্তত দুই জন সাবেক সভাপতি নিশ্চিত করলেও তারা নিজেদের নাম প্রকাশে আপত্তি জানান।
