বরগুনায় অর্ধশতাধিক দোকান ভস্মিভূত
বরগুনার বামনা উপজেলা সদরের ইউপি সুপার মার্কেটে বুধবার রাতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার ওপর বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি দোকান থেকে রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সেনা সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্থানীয় বিএনপি কার্যালয় ও ডাকবাংলো কমপ্লেক্স পুড়ে গেছে।
