২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ওয়ার্ড কমিশনার ব্যাপারী কারাগারে

র্যাব সদস্যরা বুধবার ভোরে ঢাকা সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কমিশনারকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

গ্রেপ্তারকৃত ৪৬ নম্বর ওয়ার্ড কমিশনার আবু সাঈদ ব্যাপারী এক মাসের আটকাদেশ দিয়ে  কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব-২ এর সদস্যরা ভোর তিনটার দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে কমিশনার ব্যাপারীকে গ্রেপ্তার করে এবং পরে তাকে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশী অভিযান চালায়।

এসময় তার গ্রেপ্তারের খবর গোপন রাখা হয় এবং থানা পুলিশের কাছে হস্তান্তর না করে সরাসরি তাকে আদালতে হাজির করে আটকাদেশ প্রার্থনা করে র্যাব।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “গ্রেপ্তারের ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানিনা, তবে শুনেছি র্যাব-২ সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।”

তিনি বলেন, “সে একজন ক্রিমিনাল।”

র্যাব-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল আকবর নফহবংি২৪.পড়স কে বলেন, “কমিশনার আবু সাঈদ ব্যাপারী তিনটি হত্যাসহ বহু মামলার আসামী এবং একজন দুস্কৃতিকারী।”

“গ্রেপ্তারের পর তাকে থানা পুলিশের হাতে না দিয়ে এক মাসের আটকাদেশসহ সরাসরি আদালতে হাজির করা হলে ম্যাজিষ্ট্রেট তা মঞ্জুর করে।”

এর আগে আরো তিনজন ওয়ার্ড কমিশনারকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কয়েকজন কমিশনারকে ধরতে বিভিন্ন কমিশনারের বাড়িতে একাধিকবার করে অভিযান চালায়।