তানোরে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পুলিশ প্রত্যাহার
রাজশাহীর তানোরে রাস্তায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে বুধবার সকালে এক ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম আবুল কাশেম।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে ট্রাফিক পুলিশ আবুল কাশেম তানোর এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। বুধবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে সেনা সদস্যদের কাছে অভিযোগ করা হলে পুলিশের ঊর্দ্ধত্বন কর্মকর্তারা তাকে প্রত্যাহার করে নেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক ট্রাফিক পুলিশ কাশেমকে প্রত্যাহারের কথা স্বীকার করেছেন। তবে জানান, চাঁদাবাজির কারণে নয়, পুলিশ সুপার আগেই বিভিন্ন উপজেলার কয়েকজন ট্রাফিক পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।
