ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি তাজা বোমা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ বুধবার বিকেলে শহরের কান্দিপাড়ার আহমদিয়াদের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি তাজা বোমা উদ্ধার করেছে। বোমাগুলোকে সদর থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শেখ মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একদল পুলিশ শহরের কান্দিপাড়ার আহমদিয়া সম্প্রদায়ের কবরস্থান থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি জহিরুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো কোথা থেকে এসেছে তা তদন্ত করা হচ্ছে। তিনি জানান, এগুলোর সঙ্গে জেএমবির কেউ জড়িত আছে কি--না তা খতিয়ে দেখা হচ্ছে।
