২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে সাবেক সাংসদের বাড়ীর কাছ থেকে অস্ত্র উদ্ধার

যৌথ বাহিনীর সদস্যরা সন্দ্বীপে বিএনপির সাবেক সাংসদ মোস্তাফা কামাল পাশার বাড়ির কাছ থেকে মঙ্গলবার গভীর রাতে দুটি দেশী তৈরি বন্দুক উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

সূত্র জানায়, যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার গভীর রাতে সন্দ্বীপের রহমতপুরে মোস্তাফা কামাল পাশার গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ির কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। এসময় নৌ বাহিনীর সদস্যরা সাবেক এ সাংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদও করে। 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেছেন, অস্ত্র দুটি থানায় হস্তান্তর করা হয়েছে। নৌ সদস্যরা অভিযানের পর সাংসদকে জিজ্ঞাসাবাদও করেছে।

এ ব্যাপারে বিএনপি নেতা ও সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। ঢাকা থেকেও তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

এদিকে যৌথ বাহিনী চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে একজন জাতীয় পার্টি নেতা, একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও ডাকাতসহ ১৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, জাতীয় পার্টির সীতাকুন্ড পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ হোসেন দুলু, আনোয়ার কুখ্যাত ডাকাত আব্দুল আলিম, বাঁশখালীর রুবেল বড়–য়া, পটিয়ার আবু বক্কর ও মানিক ভুট্টো, সীতাকুন্ডের মো. নয়ন, আনোয়ারার জয়নাল আবেদিন, মাটিরাঙ্গার ইদ্রিস মিয়া ও সালাম মিয়া, বান্দরবানের মো. হানিফ ও আই ইয়ং এবং রাঙ্গামাটির আব্দুস সালাম।