ওয়াহিদুল হকের শারীরিক অবস্থার আরও অবনতি
প্রবীণ সাংবাদিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের শারীরিক অবস্থার আরেক দফা অবনতি হয়েছে। তার দুটি কিডনিই ঠিকমতো কাজ না করায় বুধবার সকাল থেকে শরীরে ডায়ালাইসিস মেশিন (কৃত্রিম উপায়ে প্রস্রাব বের করার যন্ত্র) যুক্ত করা হয়েছে।
বারডেম হাসপাতালে তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তার বুধবার নফহবংি২৪.পড়স কে এ কথা জানিয়েছেন।
গত এক সপ্তাহ ধরে তিনি বারডেমের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন আছেন। আইসিইউ সূত্রে জানা যায়, কিডনি সমস্যা ছাড়াও তিনি মারাত্মক নিউমোনিয়া, হৃৎপিণ্ডের জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কর্তব্যরত ডাক্তার বলেন, “সোম ও মঙ্গলবার তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু কিডনি বিকল হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।”
