২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পোলাডাঙ্গা সীমান্তে গোলাগুলি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পোলাডাঙ্গা সীমান্তে কোনো উস্কানি ছাড়াই বুধবার বিকেল ৫টার দিকে বিএসএফ সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে বিডিআরও পাল্টা গুলি চালায়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিডিআর ৩৯ রাইফেল ব্যাটেলিয়নের ক্যাপ্টেন তৌফিক জানান, ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চর রেণুকা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা হঠাৎ করেই পোলাডাঙ্গা সীমান্ত লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁেড়। এ সময় বিডিআর পাল্টাও ৯ রাউন্ড গুলি চালায়।