২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগান্তরের প্রকাশক, সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা

দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বুধবার সকালে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

গত ১৭ জানুয়ারি “৫ বছরে বিদ্যুৎ খাতে হাওয়া ভবন, মামুন ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বাধীন সিন্ডিকেট অবৈধভাবে বিদ্যুৎ পোল সরবরাহ করে ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে” শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ায় এ মামলা করা হয়।