এটর্নি জেনারেল পদ ছাড়লেন এ জে মোহাম্মদ আলী
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন। মোহাম্মদ আলী বুধবার দুপুরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বরাবরে লেখা পদত্যাগপত্র ব্যক্তিগত সহকারীর মাধমে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। পদত্যাগ পত্রের ফাইল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ফকরুদ্দীন আহমদের কাছে পৌঁছেছে। রাতেই এটি রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।
এদিকে নতুন এটর্নি জেনারেল হিসাবে ব্যারিস্টার আখতার ইমামের নাম আইন মন্ত্রনালয় থেকে প্রস্তাব করে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
মোহাম্মদ আলী পদত্যাগ প্রসঙ্গে নফহবংি২৪.পড়স কে বলেন,“ রাষ্ট্রপতি বরাবরে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি।”
তিনি বলেন, “পদত্যাগের খবর সঠিক। দুপুরে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।”
তবে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
আইন উপদেষ্টা মইনুল হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন,“সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটর্নি জেনারেলেরও পরিবর্তন হয়ে থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। :
নতুন এটর্নি জেনারেল নিয়োগ সম্পর্কে মইনুল বলেন,“ সরকারের পক্ষ থেকে নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও নিরাপত্তা জনিতকরণে তা বলতে চাইছি না।”
এ জে মোহাম্মদ আলী ২০০৫ সালের ৩০ এপ্রিল এটর্নি জেনারেল পদে যোগ দেন। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে নিয়োগকারী বিএনপি জামায়াত জোটের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে তাঁর পদত্যাদের দাবি ওঠে।
এই প্রেক্ষাপটে এক বছর আট মাস ২৪ দিন এটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে মোহাম্মদ আলী পদ ছেড়ে দিলেন।
বুধবার সকালে প্রতিদিনের মতোই এটর্নি জেনারেল কার্যালয়ে আসেন এ জে মোহাম্মদ আলী। দুপুর একটা পর্যন্ত এটর্নি জেনারেল আপিল বিভাগে রাষ্ট্রের পক্ষে বেশ কয়েকটি মামলা পরিচালনা করেন। তিনি বিকাল সোয়া ৫টা পর্যন্ত অফিস করেন।
বিকালে পদত্যাগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এটর্নি জেনারেল কথা বলবেন বলে জানানো হলেও তিনি কথা বলেননি। তার পক্ষে এডভোকেট মোহাম্মদ সালাহউদ্দিন এটর্নি জেনারেল কার্যালয়ে বিকাল ৫টায় সাংবাদিককের বলেন, “এটর্নি জেনারেল ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। দুপুরে তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে রাষ্ট্রপতির বরাবরে লেখা এ পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা তাকে জানানো হয়নি।”
গত ৩০ নভেম্বর ইয়াজউদ্দিনের প্রধান উপদেষ্টার পদ গ্রহনের বৈধতা নিয়ে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে দায়ের করা তিনটি রিট মামলার রায় দেওয়ার ঠিক আগে এটর্নি জেনারেলের তৎপরতায় প্রধান বিচারপতি মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে দেন।
এ ঘটনার পর এ জে মোহাম্মদ আলী ব্যাপক সমালোচিত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাঁর পদত্যাগ ও অপসারণ দাবি করে।
ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে এটর্নি জেনারেলের পদ থেকে এ জে মোহাম্মদ আলীর পদত্যাগ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
এটর্নি জেনারেলের পদত্যাগ প্রসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ নফহবংি২৪.পড়স কে বলেছেন,“ অনেক আগেই তার পদত্যাগ করা উচিত ছিল। তিনি এ পদ রেখে অনেক অপকর্ম করেছেন। ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারকে চারদলের হয়ে অনেক উপদেশ দিয়েছেন। এতে তিনি নিজে বিতর্কিত হয়েছেন এবং ওই তত্ত্বাবধায়ক সরকারকেও বিতর্কিত করেছেন। বর্তমানের গ্রহনযোগ্য তত্ত্বাবধায়ক সরকার এ জে মোহাম্মদ আলীকে এটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিয়ে সঠিক কাজ করেছে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেছেন, “এটর্নি জেনারেলের পদত্যাগ আইনজীবীদের দীর্ঘদিনের দাবি। বিচার বিভাগের নিরপেক্ষতা ও নির্দলীয় চরিত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহনের সঙ্গে সঙ্গে তার পদত্যাগ করা উচিত ছিল।”
বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন নফহবংি২৪.পড়স কে বলেন, “এ জে মোহাম্মদ আলী দলীয় সরকারের নিয়োজিত এটর্নি জেনারেল ছিলেন। এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই। ব্যক্তিগত কারণে ও বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি বলেন, “বিচার বিভাগ স্বাধীন থাক। এর ওপর বাইরের হস্তক্ষেপ না থাকুক এবং সকলে বিচার বিভাগকে শ্রদ্ধা করুক এটাই কাম্য।”
এ জে মোহ্্াম্মদ আলী দ্বাদশ এটর্নি জেনারেল হিসাবে ২০০৫ সালের ৩০ এপ্রিল এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হন। তিনি ২০০১ সালের ২৩ আগস্ট অতিরিক্ত এটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পান।
তিনি বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল এম এইচ খন্দকারের ছেলে। এ জে মোহাম্মদ আলী ১৯৯৯ সালে আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে তিনি আপিল বিভাগে তালিকাভুক্ত হন। ১৯৮০ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ১৯৭৮ সালে আইনজীবী তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫১ সালে ১৫ ডিসেম্বর জন্মগ্রহন করেন।
