২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা দ্রুত নির্বাচনের পক্ষে: আলমগীর বাবর

আওয়ামী লীগ ও শেখ হাসিনা দ্রুত নির্বাচনের পক্ষে বলে জানালেন পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 01:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বুধবার ধানমণ্ডির সুধা সদনে হাসিনার সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে পাকিস্তানের দূত সাংবাদিকদের বলেন,“আওয়ামী লীগ সভানেত্রী দ্রুত নির্বাচনের পক্ষে।”

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ‘ইয়ং গ্লোবাল লিডার’ মনোনীত হওয়ায় পাকিস্তানের পক্ষে হাসিনাকে অভিনন্দন জানাতে আসার কথা বলা হলেও সূত্র জানিয়েছে হাসিনা ও বাবর দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

আলমগীর বাশার খান বাবর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তিনি এসেছিলেন। তাদের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

পরে আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন জানান, জয় ‘ইয়ং গ্লোবাল লিডার’ মনোনীত হওয়ায় পাকিস্তানের দূত হাসিনাকে অভিনন্দন জানাতে এসেছিলেন।

আওয়ামী লীগ মুখপাত্র বলেন,  “দেশের মানুষ নতুন তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছে। এই মনমানসিকতা বজায় থাকতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”