২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অভিযানে ২৫ কোটি টাকার টেলি সরঞ্জাম আটক

র‌্যাব রাজধানীতে মঙ্গলবার গভীররাতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতি আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তবে বিদেশে টেলিফোন করার জন্য অবৈধ নেটওয়ার্ক স্থাপন করার জন্য অভিযুক্ত সরকারি চাকুরে মো.সেলিম ওরফে দেদুলকে ধরতে পারেনি তারা।

র‌্যাবের জব্দ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে ভি সেট (ট্রান্সমিটার), জিএসএম ফিক্সড টার্মিনাল ৩৭টি, বিশেষ হ্যান্ডসেট ৪টি, সিসিকো ২টি, ভিওআইপি টেলুলার যন্ত্র ৮৮টি, কুইন্টাম (টার্মিনেটিং যন্ত্র) ২৫টি, টার্মিনেশন মাল্টি প্লেক্সার ২০টি, ফিক্সড অয়্যারলেস টার্মিনাল ৫৫টি, এক্সেটেল মেশিন ১৯টি, চ্যানেল গেটওয়ে ২টি, ৮০০ সিসি মটোরোলা মেশিন ৩০টি, ভয়েস ফাইন্ডার ১টি, লোকাল লুপ ৩০টি ও বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫৭ টি সিমকার্ড ।

এ ছাড়া কল টার্মিনেশনে ব্যবহৃত টেলিটক, বাংলালিংক, সিটিসেলের প্রচুর সিম কার্ডসহ ব্যবহৃত কলিং কার্ড এর সন্ধান পাওয়া গেছে।

র‌্যাব জানায়, আজিমপুরের  শেখ সাহেব বাজার রোডের একটি চারতলা ভবনের নীচতলায় আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ব্যবসার আড়ালে সেলিম ওরফে দেদুল দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে।

বাড়ির মালিক মো. সাব্বিরের শ্যালক সেলিম গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ে  কাজ করেন  বলে জানা গেছে।

অভিযান শুরুর পর র‌্যাব সদস্যরা সেলিমের সঙ্গে সেলফোনে করতে পারলেও পরে সে ফোন বন্ধ করে দেয়। প্রায় দুই ঘন্টা অপেক্ষা করে র‌্যাব তালা ভেঙ্গে ঘরটিতে ঢোকে।

কুয়েত প্রবাসী ও এ্যামিরেটস এ কর্মরত বাড়ির মালিক মো. সাব্বির র‌্যাবকে বলেন,তিনি এ বিয়য়ে কিছুই জানেন না।

র‌্যাব গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেজর জোহা নফহবংি২৪.পড়স কে বলেন, “চারদিকে অভিযান চালানোর খবর পেয়েও এরা কত নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাচ্ছে ভাবতেও অবাক লাগে। বিটিটিবির কল খরচ মোবাইল অপারেটরদের চেয়ে তুলনামুলক বেশি হওয়ার কারণে অবৈধ এই ভিওআইপি ব্যবসায়ীরা ইদানীং মোবাইল সিম দিয়ে এই ব্যবসা করছে।” 

 র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক খন্দকার আল মঈন বিটিটিবির একজন  কর্মকর্তার বরাত দিয়ে জানান, ভি --সেট ছাড়াই উদ্ধার করা যন্ত্রপাতির স্থানীয় বাজার মূল্য ২৫ কোটি টাকারও বেশি।

এ ব্যাপারে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।