দুএকদিনের মধ্যে বাংলা ভাইয়ের প্রাণভিক্ষা চাওয়া হবে
দুএকদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে বাংলা ভাইয়ের প্রাণভিক্ষা চইবেন তার বড় ভাই ও শ্বশুর।
মঙ্গলবার দুপুরে তার বড় ভাই রফিকুল ইসলাম নফহবংি২৪.পড়স কে এ কথা জানান।
এছাড়া জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই সংবাদ মাধ্যমের সঙ্গে তাকে কথা বলার সুযোগ করে দেওয়ার আবেদন জানাতে স্বজনদের কাছে আবারো অনুরোধ জানিয়েছেন।
২১ জানুয়ারি বাংলাভাইকে মিরপুর উপ-কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে রফিকুল ইসলাম জানান, বাংলা ভাইসহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ ১৮ ফ্রেব্র“য়ারির মধ্যে কার্যকর হওয়ার খবরে তারা শংকিত।
রফিকুল ইসলাম জানান, ১৯ জানুয়ারি তিনি ও বাংলাভাইয়ের শ্বশুর ইব্রাহীম খলিল মিরপুর উপ-কারাগারে তার সঙ্গে দেখা করেন।
ওই দিন বাংলাভাই তাকে মিডিয়ার সামনে হাজিরের ব্যবস্থা করার অনুরোধ জানান।
দু’এক দিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে বাংলাভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করতে রফিকুল ইসলাম ও বাংলা ভাইয়ের শ্বশুর ইব্রাহিম ঢাকায় যাবেন।
