রাজধানীর সূত্রাপুরে দুইজন গুলিবিদ্ধ
রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখালে চাঁদাবাজদের গুলিতে মঙ্গলবার এক ব্যবসায়ীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত রুবেল আহম্মেদ (২০) এবং মোঃ সালাউদ্দিনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ২৬/১ ধোলাইখালের হাজী সোবহান স্টিলের মালিক রুবেলের কাছে এলাকার কয়েকজন সন্ত্রাসী দুদিন আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে সন্ত্রাসীরা তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাঁর মুখে ও ডানপায়ে দুটি গুলি বিঁধে। এসময় সালাউদ্দিন নামে এক পথচারীও গুলিবিদ্ধ হয়।
সূত্রাপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টহল দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
