অথনৈতিক সহায়তা দিতে আগ্রহী রাশিয়া
বাংলাদেশে নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূত গেন্নাদি পি. ত্রৎসেনকো বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে তিনি এ আগ্রহের কথা জানান।
মঙ্গলবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে এরশাদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ার অবদানের কথা স্মরণ করেন।
সাক্ষাৎকালে জাতীয় পার্র্টি সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ উপস্থিত ছিলেন ।
