খিলগাঁওয়ে ২টি শক্তিশালী বোমা ও বিস্ফোরক উদ্ধার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বার আউলিয়ার মাজারের কাছ থেকে দুটি শক্তিশালী বোমা এবং বিষ্ফোরকসহ বোমা তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।
গোয়েন্দাদের সন্দেহ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ওরসে নাশকতা ঘটানোর জন্য সেখানে বোমা ও বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিল। তৈরি বোমা দুুটি সকালে বিষ্ফোরণ ঘটানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
সহকারী উপ পুলিশ কমিশনার শফিকুল আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “বোমাগুলো রাতে পাওয়া গেলেও তা অত্যন্ত শক্তিশালী হওয়ায় তখন তা নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। রাতভর সেগুলো ঘেরাও করে রাখা হয়। তবে বিস্ফোরক, স্পিন্টার ও সার্কিটসহ যেসব দ্রব্য উদ্ধার করা হয়েছে তা দিয়ে আরও চারটি বোমা তৈরি করা সম্ভব। ”
