দেয়াল লিখন মুছে ফেলা ও শহর পরিচ্ছন্ন রাখার নির্দেশ
সিটি কর্পোরেশনগুলোর আওতাধীন এলাকায় সব ধরনের দেয়াল লিখন মুছে ফেলা, পোস্টার, অবৈধভাবে নির্মিত সব তোরণ, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার রাতে স্থানীয় সরকার বিভাগ ‘পরিচ্ছন্নতা কার্যক্রম (ক্র্যাস প্রোগ্রাম) সংক্রান্ত’ শিরোনামে এই নির্দেশনা জারি করে। নির্দেশনায় দেশের ছয়টি সিটি কর্পোরেশনকে নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানসহ সব বাড়ির মালিককে পত্রিকায় বিজ্ঞপ্তি অথবা এলাকায় মাইকিং করার জন্য সিটি কর্পোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে শহরের রাস্তাঘাটে যাতে কোনো ময়লা-- আবর্জনা না থাকে সে বিষয়ে কার্যক্রম জোরদার এবং রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কার রাখতে বলা হয়েছে।
এ ছাড়াও সিটি কর্পোরেশনগুলোর আওতাধীন সকল বাস টার্মিনালে নির্ধারিত স্থানে গাড়ি রেখে যাত্রী ওঠা--নামা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে যান চলাচল যাতে বিঘিœত না হয় সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
এই কাজে সিটি কর্পোরেশনগুলোকে স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নিতে বলা হয়েছে।
