২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে তিন 'সন্ত্রাসী'কে গ্রেপ্তার করেছে র‌্যাব

জয়পুরহাটের র‌্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 12:37 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

গ্রেপ্তারকৃতরা হলো জেলা সদরের ধারকী গ্রামের হাসান আলী, পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সোহেল ও হাকিমপুর উপজেলার হরিহরপুর গ্রামের ইউপি সদস্য তসলিম উদ্দিন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে।