চট্টগ্রামে নিহত মিলনের জানাজায় দুই দলের নেতারা
চট্টগ্রাম নগরীর বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাদের মিলনের নামাজে জানাজায় সোমবার দুপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
বায়েজিদ বোস্তামী মাজার সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক হুইপ ও বর্তমান নগর বিএনপির আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলমসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ঢাকা থেকে দেরিতে পৌঁছানোর কারণে জানাজায় উপস্থিত থাকতে পারেননি। পরে তিনি সন্ধ্যায় বিএনপি নেতা মিলনের কবর জিয়ারত করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন।
জানাজা শেষে মিলনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত যৌথবাহিনীর হাতে আটকবস্থায় মহানগর বিএনপি নেতা ও জালালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল কাদের মিলন রোববার সকালে মারা যান।
