২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার সকাল ১১টায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

১২ জানুয়ারি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ফখরুদ্দীন আহমদের সঙ্গে সচিবদের এটাই প্রথম বৈঠক।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সব মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির পাশাপাশি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্য সচিবদের দিক নির্দেশনা দেওয়া হবে।