চাঁদপুরের হাইমচরে গ্রেপ্তার আতঙ্কে চেয়ারম্যানরা এলাকাছাড়া
হাইমচর উপজেলায় এক ইউপি চেয়ারম্যান যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর বাকি পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা গা--ঢাকা দিয়েছেন।
সূত্র জানায়, যৌথবাহিনী ১৭ জানুয়ারি আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম--আহ্বায়ক মোঃ হারুনার রশীদ পাটোয়ারীকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করে। এরপর বাকি পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা গা--ঢাকা দেন।
এদিকে চেয়ারম্যানরা এলাকায় না থাকায় প্রশাসনিক কাজ, চেয়ারম্যান-- সনদপত্র, নিয়মিত ও সালিশি বৈঠকসহ বিভিন্ন কাজে সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখতার আহম্মেদ বলেছেন, আগে উপজেলা সদরে চেয়ারম্যানদের আনাগোনা বেশি থাকলেও তা এখন অনেক কম।
