১৯ বি. গৃহসম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কর ব্যবস্থা
যাহা কিছু থাকুক না কেন এই অধ্যাদেশে বা প্রচলিত অন্য কোন আইনে, উৎস সম্পর্কে কোন প্রশ্ন করা হইবে না কোন ব্যক্তি কর্তৃক কোন দালান নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ে কোন বিনিয়োগ করিলে যদি করদাতা করনির্ধারনের পূর্বে সংশ্লিষ্ট কর বৎসরের জন্য, প্রদান করেন নিম্নে উল্লেখিত হারে কর-
(এ) প্রতিবর্গ মিটার তিনশত টাকা হারে যেক্ষেত্রে দালান বা ফ্ল্যাটের ভিত্তি এলাকা (ঢ়ষরহঃয ধৎবধ) দুইশত বর্গ মিটারের বেশী নয়, ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, ডিফিন্স অফিসার হাউজিং সোসাইটি (ডিওএইচএস), ধানমন্ডি আবাসিক এলাকা, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধধারা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকা, কাওরান বাজার বাণিজ্যিক এলাকা এবং চট্টগ্রামের কুলসা আবাসিক এলাকা, পাঁচলাইস আবাসিক এলাকা।
(বি) প্রতিবর্গ মিটার পাঁচশত টাকা হারে যেক্ষেত্রে দালান বা ফ্ল্যাটের ভিত্তি এলাকা (ঢ়ষরহঃয ধৎবধ) দুইশত বর্গ মিটার অতিক্রম করিয়াছে: যে সব এলাকা উল্লেখ করা হইয়াছে ক্লজ (এ); যে,
(সি) প্রতিবর্গ মিটার দুইশত টাকা হারে যে ক্ষেত্রে দালান বা ফ্ল্যাটের ভিত্তি এলাকা (ঢ়ষরহঃয ধৎবধ) দুইশত বর্গ মিটারের বেশী নয়, যে এলাকা উল্লেখ করা হইয়াছে ক্লজ (এ) তে সে সব এলাকা ব্যতীত:
(ডি) প্রতিবর্গ মিটার তিনশত টাকা হারে যে ক্ষেত্রে দালান বা ফ্ল্যাটের ভিত্তি এলাকা (ঢ়ষরহঃয ধৎবধ) দুইশত বর্গ মিটার অতিক্রম করিয়াছে, যে এলাকা উল্লেখ করা হইয়াছে ক্লজ (এ) তে সেসব এলাকা ব্যতীত।
অর্থ আইন ২০০৬ দ্বারা করের হার প্রতিস্থাপিত করা হইয়াছে এর আগে দুই স্তর বিশিষ্ট কর হার ছিল, এলাকাভেদে কর হার এই প্রথম করা হইল। অর্থ আইন ২০০৫ দ্বারা করের হার পরিবর্তন করা হইয়াছে, ফলে ১৫০ টাকার স্থলে ২০০ টাকা এবং ২৫০ টাকার স্থলে ৩০০ টাকা করা হইয়াছে। এই ধারাটি ১৯৯৯ সালের অর্থ আইনের মাধ্যমে সন্নিবেশন করা হইয়াছে এবং উক্ত হার অর্থ আইন ২০০০ সালে মাধ্যমে প্রতিস্থাপন করা হইয়াছে। এর আগে তিনস্তর বিশিষ্ট হার ছিল যেমন একশত টাকা প্রতি বর্গ মিটার যে ক্ষেত্রে দালানের ভিত্তি এলাকা একশত চল্লিশ বর্গ মিটারের উর্ধ্বে নয়, একশত পঞ্চাশ টাকা প্রতি বর্গ মিটার যে ক্ষেত্রে দালানের ভিত্তি এলাকা দুইশত ত্রিশ বর্গ মিটারের উর্ধ্বে নয়, দুইশত টাকা প্রতি বর্গ মিটার যে ক্ষেত্রে দালানের ভিত্তি এলাকা দুইশত ত্রিশ বর্গ মিটারের উর্ধ্বে। পুনরায় অর্থ আইন ২০০২ দ্বারা প্রতিস্থাপন করা হইয়াছে।
১৯ বিবি. ভূমি সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা-
যাহাই থাকুক না কেন এই অধ্যাদেশে বা বলবৎ অন্য কোন আইনে, কোন ব্যক্তি কর্তৃক [***] জমি ক্রয়ে কোন অংক বিনিয়োগ করা হইলে, উৎসের ব্যাখা চাওয়া হইবে না, যদি করদাতা সংশ্লিষ্ট করবর্ষের করনির্ধারন সম্পন্ন হওয়ার আগে সেই জমির দলিল মূল্যের উপর (সাড়ে সাত শতাংশ) হারে কর প্রদান করেন।
(এই ধারাটি অর্থ আইন ২০০২ দ্বারা সন্নিবেশন করা হইয়াছে। অর্থ আইন ২০০৬ দ্বারা তারকা চিহ্নের শব্দগুলি বিলুপ্ত করা হইয়াছে উহাতে বলাছিল “সিটি করপোরেশন, বা পৌরসভা বা ক্যানটনম্যান্ট বোর্ডের মধ্যে অবস্থিত” এবং কর হার পাঁচ হইতে সাড়ে সাত করা হয়)
১৯ বিবিবি- মটর গাড়ীতে বিনিয়োগ সংক্রান্ত বিশেষ ব্যবস্থা- যাহাই থাকুক না কেন এই অধ্যাদেশের বা বলবৎ অন্য কোন আইনে, কোন ব্যক্তি কর্তৃক, ভাড়ায় ব্যবহৃত হয় না এমন মটরগাড়ি ক্রয়ে বিনিয়োগকৃত অর্থের কোন প্রশ্ন করা হইবে না, যদি করদাতা রেজিষ্ট্রেশনের পূর্বে অথবা সংশ্লিষ্ট বৎসরের কর নির্ধারনের পূর্বে নিম্নে বর্ণিত হারে কর প্রদান করেন;
এ) ক্রয় মূল্যের উপর [পনর শতাংশ] হারে যেখানে গাড়ী বা জীপ ১৫০০ সিসি অতিক্রম করে;
বি) ক্রয় মূল্যের উপর [দশ শতাংশ] হারে যেখানে গাড়ি বা জীপ ১৫০০ সিসি অতিক্রম করে নাই।
[***]
[উক্ত ধারাটি অর্থ আইন ২০০৪ দ্বারা সন্নিবেশন করা হইয়াছে । অর্থ আইন ২০০৬ দ্বারা কর হার পরিবর্তন করা হয় এবং প্রভাইস্যুটি বিলুপ্ত করা হয়, এর ফলে যে কোন মটর গাড়ি বিনিযোগের ক্ষেত্রে এই ধারা ব্যবহার করা যাইবে।
