কুটনীতিকদের সম্মানে ইফতেখারের মধ্যাহ্নভোজ সোমবার
দেশের সর্বশেষ পরিস্থিতি কুটনীতকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। এ লক্ষে সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ঢাকায় কর্মরত বিদেশি মিশন ও দাতা সংস্থার প্রধানদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মধ্যাহ্নভোজে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের করণীয় ও নীতিমালার বিভিন্ন দিক কুটনীতিকদের কাছে তুলে ধরবেন।
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের আলোকেই ইফতেখার চৌধুরী কুটনীতিকদের কাছে বর্তমান পরিস্থিতিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন।
