পাবনায় অস্ত্র-শস্ত্রসহ 'সন্ত্রাসী' আটক
সেনাবাহিনী এবং র্যাবের সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী জেলার আরিফপুর এলাকায় সোমবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ কথিত এক সন্ত্রাসীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি হলেন মইদুল ইসলাম (৩০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শফিক দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে মইদুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি এলজি, পাঁচটি চাপাতি এবং তিন রাউন্ড এলজির গুলি উদ্ধার করে।
এছাড়াও সেনাসদস্যরা জেলার কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়েছে।
