২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে দেওয়া হলো বিটিভির মহাপরিচালককে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক আফতাব হাসানকে সরিয়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রোববার সরকারি এক আদেশে তাকে বিটিভির মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দিয়ে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রনালয়ের উর্দ্ধতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ওয়াজেদ আলী খানকে বিটিভির মহাপরিচালক পদে বদলী করা হয়েছে।

যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা আফতাব হাসানকে ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার গত নভেম্বর মাসের শেষ দিকে বিটিভির মহাপরিচালক নিয়োগ করেন।

এর আগে তিনি জোট সরকারের সময়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তাকে বিটিভির মহাপরিচালক হিসেবে বদলী করা হয়।