২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদুল হকের অবস্থা আশঙ্কাজনক

বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত ওয়াহিদুল হক কিডনির জটিলতায়ও ভূগছেন। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা সম্পর্কে আগাম কিছুই বলা যাচ্ছে না। তিনি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার ওমর ফারুকের তত্ত্বাবধানে আছেন।

বারডেমের দায়িত্বপালনরত চিকিৎসক নূরুদ্দিন আহমেদ জানান, “তার নিউমোনিয়াই এখন আমাদের উদ্বেগের বড় বিষয়।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার দুপুরে ওয়াহিদুল হককে দেখতে যান বারডেম যান।