২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার নয়দিন পর রোববার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ড. ফখরুদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণের সময় ও খসড়া চূড়ান্ত করা হয়।

নামপ্রকাশ না করার শর্তে দুজন উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, সন্ধ্যায় দেওয়া ভাষণে সরকারের কর্মপরিকল্পনার একটি দিক--নির্দেশনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ছাড়াও অন্য ১০ উপদেষ্টার মতামতেরও প্রতিফলন এ ভাষণে থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টারা।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড.ফখরুদ্দীন আহমদ ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন।