পরিচয়পত্রের বিকল্প হিসেবে তালিকায় ভোটারদের ছবি ছাপানো যেতে পারে: এম এ মতিন
জাতীয় পরিচয়পত্র বা ভোটার পরিচয়পত্রের বিকল্প হিসেবে কম সময়ের মধ্যে ভোটার তালিকার পাশে ভোটারদের ছবি সংযুক্ত করে তালিকা সম্পূর্ণ করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে তত্ত্বাবধায়ক সরকার। ভোটার পরিচয়পত্র করতে বিপুল অর্থ এবং অনেক সময় লাগার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রসঙ্গে রোববার উপদেষ্টা এম এ মতিন যোগাযোগ মন্ত্রনালয়ে সাংবাদিকদের এ বিকল্প ভাবনার কথা বলেন।
তবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ভোটার পরিচয়পত্রের পক্ষেই মত দেন তবে এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
উপদেষ্টা মতিন মনে করেন নির্বাচন কমিশন পুর্নগঠনের কাজ এখনই শুরু করা উচিত। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নির্বাচন কমিশনাররা স্বেচ্ছায় চলে যান তবে পুর্নগঠনের কাজ সহজ হবে।
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় উলফার জড়িত থাকার ব্যাপারে নফহবংি২৪.পড়স এ যে সংবাদ প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক এম এ মতিন বলেন, ১৯৯৬ সালে আমি যখন একটি গোয়েন্দা সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি তখন বাংলাদেশে উলফা ছিলনা। আর এখন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থাকতে পারে। আমার জানা নেই।
