সমকাল প্রকাশকের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার
ঢাকা মহানগর পুলিশের একজন সহকারী কমিশনার (এসি) শনিবার রাতে রাজধানীর বনানীতে হামিম গ্র“পের চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ কে আজাদের উদ্বৃতি দিয়ে সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সমীর কুমার দে নফহবংি২৪.পড়স কে বলেন, “এ কে আজাদ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বনানী ১১ নম্বর সড়কে এসি তানভিরুল ইসলাম ভূঁইয়া তাদের গাড়িটি আটক করেন এবং চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন।”
“এক পর্যায়ে এ কে আজাদ গাড়ি থেকে নেমে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।“
সমকালের সাংবাদিক অভিযোগ করেন সে সময় ওই পুলিশ কর্মকর্তা মদ্যপ ছিলেন।
খবর পেয়ে সমকালের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে পুলিশ তাদের সঙ্গেও খারাপ আচরণ করে বলে অভিযোগ করা হয়েছে।
গুলশান থানায় যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর আমিনুর রহমান বলেন, “আমরা শুনেছি যে ১১ নম্বর সড়কে এসি সাহেবের সঙ্গে একটা ঘটনা ঘটেছে। এ জন্য ফোর্স পাঠানো হয়েছে। তবে এর বেশী কিছু জানিনা।”
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান এবং তখনিই মোবাইল ফোন বন্ধ দেন।
