১ ফেব্র“য়ারির মধ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করতে সুপ্রিম কোর্টের নির্দেশ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে ফৌজদারি কার্যবিধির সংশোধনী আগামী ১ ফেব্র“য়ারির মধ্যে জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এ সময়ের মধ্যে সংশোধনীটি প্রজ্ঞাপন আকারে জারি করে তা আদালতে জানাতে হবে।
একইসঙ্গে জুডিশিয়লে সার্ভিস সংক্রান্ত এর আগে জারি করা চারটি বিধিমালার কিছু ক্রটি নির্দেশ করেছে আদালত। ওই ত্র“টিগুলোর সংশোধনীও ওই দিনের মধ্যে উপস্থাপন করার জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানাচ্ছেন অমিত তালুকদার।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এসব আদেশ দেন।
আদালতের কার্যক্রম শুরুর পর সকাল ৯টা ৪২ মিনিটে রায় অপব্যাখ্যার অভিযোগে অভিযুক্ত নয় সরকারী কর্মকর্তা হাতজোড় করে দাঁড়ালে আদালত তাদের বসতে বলেন।
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল এ. জে. মোহাম্মদ আলী আদালতে বলেন, জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা চারটি হলফনামা (এফিডেভিট) আকারে দায়ের করা হয়েছে।
আদালত এ সময় জারি করা বিধিমালাগুলোর মধ্যে বেশ কিছু ক্রটি নির্দেশ করে বলেন, জ্ঞানপাপীর মতো আচরণ করলে চলবে না। ক্রটিগুলো অবশ্যই সংশোধন করতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিধিমালাগুলো আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রণীত হয়েছে। দু--একটা ক্রটি থাকতে পারে তবে সুপ্রিমকোর্টের আদেশের কোনো পরিবর্তন হয়নি।
এ সময় আদালত সবগুলো বিধিমালা পরীক্ষা-নিরীক্ষার কথা বলেন। এ পর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ সরকার কখন জারি করবে?
অ্যাটর্নি জেনারেল এসময় আদালতের কাছে এজন্য দুই সপ্তাহ সময় চান।
আদালত অ্যাটর্নি জেনারেলের প্রতি উষ্মা প্রকাশ করে বলেন, আপনিই এর আগে বলেছিলেন, অধ্যাদেশ জারির প্রক্রিয়া চলছে। এজন্য ১০ দিন সময় প্রয়োজন। বিষয়টি নিয়ে আমরা যুগের পর যুগ বসে থাকতে পারিনা। পরে আদালত ১ ফেব্র“য়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে দেন।
গত ১৬ জানুয়ারি রাতে রাষ্ট্রপতির অনুমোদনের পর জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা জারি করা হয়। এর পরদিন ১৭ জানুয়ারি নির্ধারিত শুনানিতে পে-কমিশন সংক্রান্ত বিধিমালাটি আদালতে উপস্থাপন করলে আদালত সবগুলো বিধি ২১ জানুয়ারির মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।
