২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে শহরের জনতা ব্যাংক মোড় থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল (৩৫) ও টেপাখোলো এলাকা থেকে হুমায়ুন কবীর (৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ফরিদপুর কোতয়ালী থানার আই সুনীল কর্মকার জানান, গ্রেপ্তারকৃত জুয়েল দুটি হত্যা প্রচেষ্টা ও একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।