প্রতারণার অভিযোগ ৩১ ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর কারওয়ানবাজার ও মোহাম্মদপুর মার্কেট থেকে প্রতারণার অভিযোগে শনিবার ৩১ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সকাল সাড়ে ১০ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত আলাদা কয়েকটি অভিযানে মোহাম্মদপুরের টাউন হল ও পিসি কালচার মার্কেট থেকে ১৮ জনকে এবং কারওয়ান বাজার থেকে আরো ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাব-২ এর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “পণ্যের দাম বাড়ানো ও ওজনে কম দেয়াসহ ক্রেতাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার সময় হাতেনাতে এসব ব্যবসায়ীদের আমরা ধরে ফেলি।”
তিনি জানান, শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান চলতে থাকবে।
