শীতার্তের জন্য অর্থ সাহায্য দিয়েছে জাতিসংঘ
বাংলাদেশে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৫০ হাজার ডলারের সাহায্য দিয়েছে জাতিসংঘ।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার নফহবংি২৪.পড়স কে জানান, জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয় দপ্তর (ওসিএইচএ) গত সপ্তাহে বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়কারীর কাছে অনুদানের ওই টাকা পাঠিয়েছে।
তিনি জানান, ওসিএইচএর দেওয়া টাকায় শৈত্যপ্রবাহে আক্রান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরম কাপড় বিতরণ করা হবে।
সাহায্যের টাকা কোন কোন এলাকায় বিতরণ করা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।
