২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ইউপি চেয়ারম্যান ফখরুলকে কারাগারে পাঠালো যৌথবাহিনী

হবিগঞ্জের ইউপি চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালামকে আটক করে হবিগঞ্জ থানায় পাঠিয়েছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আটকের সময় ফখরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথবাহিনী ৫টি ধারালো ছোরা উদ্ধার করে।

সেনা সূত্র জানায়, শুক্রবার রাতে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জের গোপলার বাজারে চেয়ারম্যান ফখরুলকে আটকের জন্য অভিযান চালায়। এসময় একটি ফার্মেসী থেকে ফখরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বৈঠাখালের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছন থেকে দুইটি ও ঘরের সিলিং থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়। শুক্রবার হবিগঞ্জ সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ভোর রাতে ফখরুলকে হবিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় যৌথ বাহিনীর হাতে ফখরুল ইসলাম ও তার দুই সহযোগী ধরা পরে। সে সময় ফখরুলের বাড়ি থেকে তার লাইসেন্স করা ১টি রিভলবারসহ ১০ রাউন্ড গুলি, পুকুর থেকে ৪টি দা ও ১টি তলোয়ার উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে আটক করা হয় বৈঠাখাল গ্রামের মৎস্যজীবী সুনীল দেবকে।