২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতপুর সীমান্ত থেকে ৫ বালককে অপহরণ করেছে বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে পাঁচ বালককে বাংলাদেশ অভ্যন্তর থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 02:57 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ সীমান্তের ১৫৩ মেইন পিলারের কাছে শনিবার বেলা ১১টার দিকে ঘাস কাটার সময় গরু চরাতে থাকা এ পাঁচ বালককে ধরে নিয়ে যাওয়া হয়। এরা হলো প্রফোর্ডনগর গ্রামের আনারুল, রিপন, রিন্টু, সামসুল ও আসাদুল। এদের সবার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

বিডিআর কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এর মধ্যেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি চিঠি দেয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিডিআর-বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক চলছিল।