২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে একজন নিহত

সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী নাগরিক রুবেলকে গুলি করে হত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

রুবেল রাজশাহীর গোদাগাড়ির আক্কাস আলীর ছেলে।

নিহতের পরিবার ও বিডিআর জানায়, রুবেল ভারতের মুর্শিদাবাদ জেলার লাল গোলায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবার সময় ভারতীয় অংশে চর রেনুকা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

৩৯, রাইফেলস ব্যাটালিয়ন বিডিআররের অধিনায়ক লে. কর্নেল আক্তার হোসেন জানান, রুবেলের লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।