২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম আবারো শুরু

ধর্মঘটে একটানা ২৪ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবনগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শনিবার সকাল থেকে আবারো চালু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 12:24 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আমদানি--রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও লিজ গ্রহীতা প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের সঙ্গে ঢাকায় ১৬ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষের দুটি আলাদা বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

গত ২৭ ডিসেম্বর আমদানি--রপ্তানিকারকরা চার দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। 

বন্দর সূত্রে জানা গেছে, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার সোনামসজিদ বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী সোনামসজিদের বিপরীতে ভারতের মোহদিপুর স্থল বন্দর কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়। এরপর শনিবার সকাল থেকে বন্দরের অভ্যন্তরে ভারত সীমান্তে আটকে পড়া ট্রাক প্রবেশ করতে শুরু করে।

সোনামসজিদ--পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক আশরাফুল আলম রশিদ জানান, সকাল থেকেই বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বন্দর আবার আগের মতোই কর্মচঞ্চল হয়ে উঠেছে।