২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলা সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে উলফা নেতা: অসম পুলিশ

ভারতের অসম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার একজন জঙ্গি নেতা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানোর কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত ওই নেতার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে আসামের উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। পল্লব সাইকিয়া নামের ওই উলফা “অধিনায়ক” পুলিশ ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, তার নেতৃত্বে ১১ জন উলফা সদস্য ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড ছোড়ে এবং গুলি চালায়। অসম পুলিশের ওই কর্মকর্তা বলছেন, বাংলাদেশের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এ হামলা চালানোতে উলফাকে সহায়তা করেছে বলেও জিজ্ঞাসাবাদে পল্লব দাবি করেছেন। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান খগেন শর্মা নফহবংি২৪.পড়স কে বলেন, “পল্লব স্বীকার করেছে যে উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়–য়ার সুষ্পষ্ট নির্দেশে তারা আওয়ামী লীগের সভায় হামলা করে।” গুয়াহাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন স্মিতা মিশ্র। (আরও তথ্যসহ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ভারতের অসম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার একজন জঙ্গি নেতা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানোর কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত ওই নেতার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে অসমের উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। পল্লব সাইকিয়া নামের ওই উলফা “অধিনায়ক” পুলিশ ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, তার নেতৃত্বে ১১ জন উলফা সদস্য ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড ছোড়ে এবং গুলি চালায়।

অসম পুলিশের ওই কর্মকর্তা বলছেন, বাংলাদেশের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এ হামলা চালানোতে উলফাকে সহায়তা করেছে বলেও জিজ্ঞাসাবাদে পল্লব দাবি করেছেন।  রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান খগেন শর্মা নফহবংি২৪.পড়স কে বলেন, “পল্লব স্বীকার করেছে যে উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়–য়ার সুষ্পষ্ট নির্দেশে তারা আওয়ামী লীগের সভায় হামলা করে।” বিস্তারিত জানাচ্ছেন স্মিতা মিশ্র। (আরও তথ্যসহ-২)। 

এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্বামী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওই হামলার সঙ্গে উলফার জড়িত থাকার সম্ভাবনাটি অবাস্তব বলে মনে করেন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “অসমীয়া বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তারা কেন আমাদের মারতে যাবে? বিষয়টির সঙ্গে কোনো চক্রান্ত থাকতে পারে। ”

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, “এ বিষয়ে জানতে হলে খালেদা জিয়া, তার ছেলে, মওদুদ আহমেদ ও নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।”

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসিন  নফহবংি২৪.পড়স কে   বলেন,“আমরা বিষয়টি জেনেছি। খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে খোঁজ নেওয়া হচ্ছে। কেননা এর আগেও হরকাতুল জিহাদ এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিযেছিলো। সুতরাং কার বক্তব্য সঠিক সেটা দেখা হচ্ছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হবে।”

রাজ্যপুলিশের জিজ্ঞাসাবাদে পল্লব বলেন,“হামলা চালাতে সহায়তার পাশাপাশি বাংলাদেশের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা ওইদিন সকালে তাদের  ব্যবহারের জন্য গাড়ি পর্যন্ত দেন। ঢাকার গুলশানের একটি বাড়িতে বসে পরেশ বড়–য়া ওই বছরের ২৬ জুলাই হামলার পরিকল্পনার কথা বলার পর আমি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ শুরু করি।” 

হামলায় তার সঙ্গী সবার নামই পল্লব জানিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা খগেন শর্মা দাবি করেন।

পল্লব বলেন, “হামলায় আমার সেকেন্ড ইন কমান্ড ছিলেন রুবুল আলী।”

হামলাকারী ১১জনের মধ্যে ছয়জন এখনো জীবিত আছেন। তবে রুবুল গত বছরের মে মাসে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের সময় মারা যান।

পল্লব পরেশ বড়–য়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সে বড় ধরনের হত্যাকাণ্ড ও নাশকতায় নেতৃত্ব দিয়ে থাকে বলে প্রচলিত ধারণা।

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের যেকোনো বাহিনী চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্য তারাও ওই সময় থাকতে চান। “চাইলে আর্ন্তজাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও তাকে জেরা করতে পারে।”

অসমের নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক জয়দীপ সাইকিয়া বলেন,“আমরা সবসময় সন্দেহ করে আসছি যে, ভারতের বারংবার প্রতিবাদ সত্ত্বেও বিএনপি সরকার উলফাকে আশ্রয়--প্রশ্রয় দিয়েছে।  ভারতের সন্দেহ ছিল বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে  উলফাকে ব্যবহার করতে চায়।”

যদিও উলফা এই অভিযোগ অস্বীকার করেছে।

পল্লবের স্বীকারোক্তি প্রসঙ্গে উলফার মুখপাত্র রুবি ভুঁইয়া নফহবংি২৪.পড়স কে বলেন,“সে হয়তো প্রলাপ বকেছে নয়তো তাকে চাপ দিয়ে এসব বলতে বাধ্য করা হয়েছে। আমরা অন্য কোনো দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাই না। আমরা আসামকে ভারতের ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে সংগ্রাম করছি।”

২১ আগস্টের ওই হামলায় মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ অসংখ্য।

হামলা তদন্তে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। আর্ন্তজাতিক পুলিশ সংস্থা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার তদন্তে সহায়তা করতে ঢাকা ঘুরে গেলেও এখনো হামলার জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করা যায়নি।

আওয়ামী লীগের পক্ষ থেকে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ মদদ দেওয়ার জন্য বিএনপি--জামায়াত জোটকে দায়ী করা হয়। হত্যাকাণ্ডে উলফার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার দায় স্বীকার করে দেয়া ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) নেতা পল্লব সাইকিয়ার বক্তব্যের সত্যতা যাচাই করে দেখছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের শিলং-এ গ্রেফতার হওয়া ওই নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পর্কিত একটি প্রতিবেদন শুক্রবার রাতে নফহবংি২৪.পড়স-এ প্রকাশ হয়। এতে অসম পুলিশের বিশেষ শাখার প্রধান খগেন শর্মাকে উদ্ধৃত করে ওই হামলার সঙ্গে উলফার ১১ কর্মীর জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

পল্লব সাইকিয়া ওই ঘটনায় হামলার সাথে তার নিজেরও জড়িত থাকার কথা স্বীকার করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন বলেছে, তারা এ প্রতিবেদন সম্পর্কে জানলেও এর সত্যতা সম্পর্কে বিস্তারিত কিছু জানে না ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের  একজন উর্ধ্বতন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, উলফা নেতা পল্লব সাইকিয়ার জবানবন্দী সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।

এ ব্যাপারে দিল্লির কাছ থেকে তথ্য পেতে তাদের আরো দুয়েকদিন লাগতে পারে।