ইউনূসের যুদ্ধংদেহী মনোভাবে আমরা চিন্তিত: জলিল
রাজনীতিবিদদের নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, “তার য্দ্ধুংদেহী মনোভাব আমাদেরকে চিন্তিত করে তুলছে।” তিনি বলেন, “ঢালাওভাবে রাজনীতিবিদদের সমালোচনা করলে তাদের প্রতি চরম অবিচার করা হবে। ইউনূসের মন্তব্য তার নিজের অবস্থানকেই বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে। সামগ্রিক রাজনীতির বিরুদ্ধে তার যুদ্ধংদেহী অবস্থান আমাদের চিন্তিত করে তোলে।”
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আরো বলেন, “তার ভাষ্য অনুযায়ী কতিপয় রাজনীতিবিদের অসততার জন্য যদি রাজনীতিবিদ মানেই খারাপ তবে কি একজন উন্নয়ন কর্মীর দুর্র্নীতি ও অসততার জন্য সব উন্নয়নকর্মীকেই আমরা অসৎ ধরে নেব ?”
তিনি বলেন,“পত্রিকার পাতায় যখন গ্রামীণ ব্যাংকের ৩৬% সার্ভিস চার্জÑÑ যাকে সাধারণ মানুষ সুদ বলে থাকেÑÑশোধ না করতে পেরে কোনো গরিব মহিলার আত্মহত্যার খবর ছাপা হয়, তখন কি আমরা আমাদের নোবেল বিজয়ী ইউনূস সাহেবকে সুদখোর মহাজন হিসেবে চিহ্নিত করে আত্মহত্যার জন্য তাকেই দায়ী করব ?”
বাংলাদেশে ঘুষ না দিলে কিছুই পাওয়া যায় না বলে ড. ইউনূস যে কথা বলেছেন তার জবাবে জলিল বলেন, “তিনি কি ঘুষের বিনিময়ে গ্রামীণ ব্যাংক পরিচালনার অনুমতি পেয়েছিলেন ?”
জলিল বলেন, উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, গডফাদারদের দৌরাত্ম্য আছে এবং ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ আত্মসাৎ মাধ্যমে লক্ষ--কোটি টাকার মালিক হওয়ার নজির আছে।
একইসঙ্গে তিনি বলেন, “পৃথিবীতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য এখনো গণতন্ত্রের চাইতে ভালো কোনো পদ্ধতি উদ্ভাবন হয়নি। গণতন্ত্র টেকসই ও স্থিতিশীল করার জন্য প্রয়োজন রাজনীতিতে সৎ, দেশপ্রেমিক ও উন্নয়নমুখী ধারার সমর্থন করা, উৎসাহিত করা।”
জলিল আশা প্রকাশ করেন ড. ইউনূস দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সুস্থ রাজনীতির ধারাকে ভবিষ্যতে উৎসাহিত করবেন।
তিনি ইউনূসের উদ্দেশে বলেন, “স্পষ্টভাবে বলুন কারা দুর্র্নীতিবাজ। কে কোন মাত্রায় দুর্র্নীতি করেছে তা গবেষণা করে জাতির সামনে প্রকাশ করুন।”
