২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাজার জিয়ারত করলেন এরশাদ

সিলেটে মাজার জিয়ারত করতে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাজোট থেকে নির্বাচন করার কথা পুনরায় ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি ছয় মাসের আগে নির্বাচন না হওয়ার আশংকার কথাও ব্যক্ত করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শুক্রবার দুপুরে ২টা ২৭ মিনিটে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গনে তিনি এসব কথা বলেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর, জেলা সভাপতি আলহাজ কুনু মিয়া প্রমুখ। 

মামলা থেকে জামিন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি সন্তুষ্ট”। এসময় তিনি সিলেট--৩ ও হবিগঞ্জ--৩ আসন থেকে নির্বাচন করার কথা পুনর্ব্যক্ত করেন।  

সিলেট সফরে এসে সাবেক রাষ্ট্রপতিকে পুরোসময়ই দেখা গেছে উৎফুল্ল মেজাজে।