২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বস্তিতে আগুন, ২শ’ ঘর ভস্মিভূত

রাজধানীর শাহআলী থানার শিয়ালবাড়ি বস্তিতে শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০০ টি কাঁচা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত সোহারা বানু (৬০) নামে এক বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দমকল বাহিনী সদর দপ্তরের সহকারি পরিচালক নুরুল হক জানান, মিরপুর কমার্স কলেজের পেছনে শিয়ালবাড়ি বস্তিতে বিকেল সাড়ে চারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর মিরপুর ইউনিটের তিনটি, মোহাম্মদপুর ইউনিটের দুটি এবং কুর্মিটোলা ইউনিটের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহআলী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, আগুন লাগার আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বেশ কিছু ঘরবাড়ি রক্ষা পেয়েছে।