২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রার উন্নতি হলেও শৈত্যপ্রবাহ অব্যাহত

শ্রীমঙ্গলসহ দেশের সব জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তর ও উত্তর-- পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দেশে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে হালকা কুয়াশা, শুষ্ক আবহাওয়া এবং শীতের তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 08:36 AM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার ঢাকার সর্বনিু তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ ডিগ্র্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান নফহবংি২৪.পড়স কে জানান, শ্রীমঙ্গলে তাপমাত্রার উন্নতি হওয়ায় আবহাওয়া পরিস্থিতি এখন বেশ ভালো। একইসঙ্গে রাজশাহী ও সিলেট বিভাগসহ দেশের উত্তর, উত্তর--পশ্চিমাঞ্চলের ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

সারাদেশে শুষ্ক আবহাওয়াসহ মাঝারি কুয়াশা অব্যাহত থাকলেও শীতের তীব্রতা কম অনুভুত হবে। নদী অববাহিকাসহ এসব অঞ্চলে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানান তিনি।